যুবকরা বিয়ে করতে আগ্রহী, কিন্তু তাদের কাছে টাকা নাই। তারা স্ত্রীকে যে দেনমোহর দিবে, সেই পরিমাণ টাকা পর্যন্ত তাদের নাই।
মুসলিম বিশ্বের খলিফা তখন উমর ইবনে আব্দিল আযিয রাহিমাহুল্লাহ। তিনি দেখলেন তার সমাজে অসংখ্য যুবকের এমন অবস্থা।
তিনি বায়তুল মালের তত্ত্বাবধায়ককে (আমাদের সময়ের অর্থমন্ত্রী) নির্দেশ দিলেন, "যুবকদেরকে ভাতা দাও। যারা বিয়ে করতে আগ্রহী, তাদের যতো অর্থ লাগে, সব অর্থ বায়তুলমাল থেকে দাও। এমনকি তাদের মোহরানাও।"
বায়তুল মালের তত্ত্বাবধায়ক খলিফার কথামতো যুবকদেরকে ভাতা দিলেন বিয়ে করার জন্য। খলিফার এমন উদ্যোগে অসংখ্য যুবক বিয়ে করে। তাদেরকে অর্থ দেবার পরও বায়তুল মালে অঢেল অর্থ থেকে যায়।
তথ্যসূত্র:
ড. রাগিব সারজানী, মুসলিম জাতি বিশ্বকে কী দিয়েছে, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ১৬১।
No comments:
Post a Comment