Sunday, 4 December 2022

আমার কাজে লাগে এমন কিছু কুরআনে আছে কি?


 প্রশ্নঃ আমার কাজে লাগে এমন কিছু কুরআনে আছে কি? ব

উত্তরঃ কুরআন সম্পর্কে একটি প্রচলিত ধারণা হলো: এটি একটি উচ্চমার্গের ধর্মীয়, নৈতিক, ঐতিহাসিক বই,যা-তে বড় বড় জটিল ব্যাপারগুলোই শুধু বলা আছে।দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন সাধারণ ব্যাপারগুলোর জন্য কুরআন নয়। যেমন আমরা কীভাবে কথা বলব, কীভাবে বেড়াতে যাব__ খুঁটিনাটি সাধারণ দৈনন্দিন ব্যাপারের জন্য কুরআন নয়।


আসলেই কি তা-ই?


দেখা যাক আল্লাহ রাব্বুল আ'লামীন নিজে আমাদের দৈনন্দিন জীবনে চলা জন্য কত কিছু শিখিয়েছেন—


➡️ কথা বলা 🗣️


▫️মানুষের সাথে কথা বলার সময় ভদ্র,মার্জিতভাবে উত্তম কথা বলা।।২:৮৩।


▫️সত্য কথা বলবে। ভণিতা না করে, ধোঁকা না দিয়ে স্পষ্ট বলবে।। ৩৩:৭০।


▫️ চিৎকার করবে না। কর্কশভাবে কথা বলবে না, নম্রভাবে নিচু স্বরে কথা বলবে।। ৩১:১৯।


▫️ ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না। যারা ফালতু কথা বলে, অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে, তাদের কাছ থেকে সরে যাবে।। ২৩:৩, ২৮:৫৫।


▫️ সত্যি মনোভাবটা মুখে প্রকাশ করবে। মনে এক, মুখে উল্টো কথা বলবে না।। ৩:১৬৭। 


▫️ কাউকে নিয়ে উপহাস, টিটকারি ব্যঙ্গ করবে না।। ৪৯:১১।


▫️ কাউকে কোনো বাজে নামে ডাকবে না।। ৪৯:১১।


▫️ অন্যকে নিন্দা করবে না,কারও মানহানি করবে না।। ৪৯:১১।


▫️ কারও অনুপস্থিতিতে তার নামে কোনো বাজে কথা বলবে না।। ৪৯:১২।


▫️ অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে। কথার চেয়ে কাজের প্রভাব বেশি।। ২:৪৪।


▫️ মিথ্যা কথা বলবে না।। ২২:৩০।


▫️ মানুষকে বিচক্ষণভাবে, মার্জিত কথা বলে আল্লাহর পথে ডাকবে। তাদের সাথে অত্যন্ত ভদ্র, শালীনভাবে যুক্তি-তর্ক করবে।। ১৬:১২৫।


▫️ যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে, তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো। তোমার মনে হতে পারে, এসব সামান্য ব্যাপারে সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই, কিন্তু তুমি জানো  না, সেটা হয়তো আল্লাহর কাছে কোনো ভয়ংকর ব্যাপার।। ২৪:১৪–১৬। 


সংগৃহীতঃ পড়-১ (ওমর আল জাবীর)

✍️ সাঈদ কায়েছ।

No comments:

Post a Comment